প্রকাশের তারিখঃ Oct 27, 2025 ইং
সোনারগাঁও হোটেল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ১৮তম নির্বাচনের তফসিল ঘোষণা
বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতি ক্রমে খন্দকার মিজানুর রহমানকে চিফ ইলেকশন কমিশনার ঘোষণা করা হয়। কমিশনের বাকি সদস্যরা হলেন, মো. মমিন মিয়া, উজ্জ্বল গোমেজ, কবির বুলবুল, আব্দুল রাজ্জাক আনসারি, মো. শাকিল, মো. আলমাস, মোহাম্মদ শাহিদ এবং এ. কে. এম. রিয়াজুল হক।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেডিএল এর কর্মকর্তা ফিরোজুর রহমান এবং এ. কে. এম. শহীদ।
প্রধান নির্বাচন কমিশনার জানান, সোনারগাঁও হোটেলে সুষ্ঠু ও ভাল নির্বাচন উপহার দেয়ার জন্য তারা কাজ করবেন। এ জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।
Copyright © 2026 All rights reserved.